নিরিবিলি জীবনের খোঁজে লন্ডনে বিরাট-আনুশকা

জিটি ডেস্ক

প্রকাশ:

তারকাখ্যাতির ভিড় থেকে দূরে বিরাট-আনুশকা
তারকাখ্যাতির ভিড় থেকে দূরে বিরাট-আনুশকা|ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। একজন ক্রিকেটের মাঠে, অন্যজন বলিউডে—দুজনেরই খ্যাতি বিশ্বজুড়ে। তবে সেই বিপুল জনপ্রিয়তার ভিড় থেকে দূরে পরিবার নিয়ে লন্ডনে বসতি গড়েছেন তারা। এবার তাদের ভারত ছাড়ার কারণ নিয়ে কথা বলেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিতের স্বামী ও চিকিৎসক ডা. শ্রীরাম নেনে।

সম্প্রতি এক পডকাস্টে বিরাট-আনুশকার সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন নেনে। তার ভাষ্য, ভারতে নিজেদের সাফল্যও অনেক সময় স্বাভাবিকভাবে উপভোগ করতে পারতেন না এই দম্পতি। ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি বিষয় নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তাদের ওপর বাড়তি চাপ তৈরি করত।

আরও পড়ুন: চলচ্চিত্রে অভিনয় পাপ—এ কথা বলিনি

নেনে বলেন, ওরা এখানে নিজেদের সাফল্য উপভোগ করতে পারে না। তার মতে, বিরাট ও আনুশকা যা-ই করেন, তা নিয়েই মানুষের কৌতূহল তৈরি হয়। ফলে একটা সময় তারকারা নিজেদের মধ্যে অনেকটাই একা হয়ে যেতে পারেন। দুই তারকার সন্তানেরাও এই অতিরিক্ত নজরদারির বাইরে থাকুক—এমন প্রত্যাশাও তাদের লন্ডনে যাওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তুলনামূলক নিরিবিলি পরিবেশে সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন কাটানোর সুযোগ লন্ডনে বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালে ইতালির মিলানে গাঁটছড়া বাঁধেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালে পরিবারে আসে দ্বিতীয় সন্তান অকায়। ক্রিকেট ও চলচ্চিত্রের ব্যস্ততার বাইরে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার চেষ্টা বরাবরই করে এসেছেন বিরাট-আনুশকা। লন্ডনে বসবাসের মধ্য দিয়ে সেই ব্যক্তিগত পরিসর আরও বড় করে নেওয়ার চেষ্টা করছেন এই তারকা দম্পতি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!