দেশীয় চলচ্চিত্রে গত বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ছিল ‘বরবাদ’। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এবং শাকিব খান অভিনীত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করে। সেই সফল জুটিকে এরপর আর একসঙ্গে দেখা না গেলেও এবার আবারও এক হচ্ছেন শাকিব ও হৃদয়। রিয়েল অ্যানার্জি প্রযোজিত নতুন একটি সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও এখনই সিনেমাটির নাম কিংবা গল্পের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সব তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরিচালক মেহেদী
আরও পড়ুন: শিল্পী সমিতির ভোট শেষ, ফলাফলের অপেক্ষায় এফডিসি
হাসান হৃদয় জানান, এটি একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও তাঁকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণশৈলী, অ্যাকশন এবং উপস্থাপনায় থাকবে ভিন্ন মাত্রার চমক। আন্তর্জাতিক মানের বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই এগোচ্ছে পুরো টিম। জানা গেছে, নতুন এই সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে ‘বরবাদ’-এর বাণিজ্যিক সাফল্যের পর নতুন এই প্রজেক্টকে ঘিরে দর্শক ও শাকিব ভক্তদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে।

