অবশেষে সব জল্পনার অবসান, বিয়ে করলেন আমির–গৌরি

জিটি ডেস্ক

প্রকাশ:

ঘরোয়া আয়োজনে তৃতীয় বিয়ে সারলেন আমির খান
ঘরোয়া আয়োজনে তৃতীয় বিয়ে সারলেন আমির খান|ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। দুই বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরি স্প্রাটকে বিয়ে করেন তিনি। বিয়ের খবরটি আমির খানের মুখপাত্রও নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল একটি রেজিস্ট্রি বিয়ে। পরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্‌যাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমিরের আগের সংসারের সন্তান ইরা খান ও জুনায়েদ খান উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে পরিচালক আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কমেডিয়ান-অভিনেতা বীর

আরও পড়ুন: ১৪ বছরের বন্ধুত্ব থেকে সংসার, মা হতে চলেছেন মৌসুমী হামিদ

দাসও ছিলেন। আমির খান ও গৌরি স্প্রাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। তবে তাদের প্রেমের সম্পর্কের শুরু ২০২৪ সালে। আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে নতুন করে যোগাযোগ হওয়ার পর তাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর দূরত্বের সম্পর্কের পর ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। সম্পর্কের পর গৌরি বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে চলে আসেন। আগের সংসারের এক ছেলেকে নিয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন। আগে একটি হেয়ারকেয়ার ব্র্যান্ডে কাজ করলেও এখন আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কাজে আমিরকে সহায়তা করছেন। বিয়ের কয়েক দিন আগেই পরিচালক রাজকুমার হিরানির ওটিটি প্রকল্প ‘প্রীতম অ্যান্ড পেড্রো’–এর প্রিমিয়ারে আমির জানিয়েছিলেন, ৫ জুলাই ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে করবেন তারা। সেই ঘোষণার পরই রোববার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনের সূচনা করলেন এই তারকা জুটি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!