সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

জিটি ডেস্ক

প্রকাশ:

তিন দিন, তিন সিনেমা—সালমান শাহকে স্মরণ করবে বিএফডিসি
তিন দিন, তিন সিনেমা—সালমান শাহকে স্মরণ করবে বিএফডিসি|ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে স্মরণে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা প্রদর্শিত হবে।

আরও পড়ুন: ‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় ‘দেলোয়ার’ লুক প্রকাশ

চলচ্চিত্রপ্রেমী ও সালমানভক্তদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’ এবং শেষ দিন ৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘তোমাকে চাই’।

নব্বইয়ের দশকে সালমান শাহ অভিনীত এসব সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছিল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি উল্লেখযোগ্যসংখ্যক সফল চলচ্চিত্রে অভিনয় করেন।

বিএফডিসি জানিয়েছে, তিন দিনের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশ নিতে কোনো বিশেষ আমন্ত্রণের প্রয়োজন হবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!