সৈয়দ আব্দুল হাদীর জীবন ও সংগীতযাত্রা নিয়ে বিশেষ আয়োজন

জিটি ডেস্ক

প্রকাশ:

সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।|ছবি: সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, সংগীতচর্চা ও দীর্ঘ শিল্পীজীবনের নানা অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজের নির্মাণে তৈরি এই আয়োজনে উঠে এসেছে দেশের সংগীতাঙ্গনের এই জীবন্ত কিংবদন্তির জীবন, কর্ম, সংগ্রাম ও শিল্পভাবনার নানা অজানা গল্প।প্রামাণ্যচিত্রটিতে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তাঁর শৈশব, সংগীতজীবনের শুরু, বাংলাদেশের সংগীতের বিবর্তন এবং সমকালীন শিল্পচর্চা নিয়ে। পাশাপাশি উঠে এসেছে তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা। প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন,

আরও পড়ুন: ৪২ বছর পর ফিরছে পর্দার নতুন ‘সুপারগার্ল’

“সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাঁর গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে...’-এর মাধ্যমে আমরা তাঁর সাফল্যের পাশাপাশি একজন শিল্পীর চিন্তা, দর্শন ও মূল্যবোধকেও তুলে ধরার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্য এটি একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার মূল্যবান দলিল হয়ে থাকবে। এর আগে শাইখ সিরাজ নায়ক রাজ রাজ্জাককে নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ বেশ কয়েকটি প্রশংসিত প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে নির্মিত এই বিশেষ আয়োজন আগামী ১ জুলাই ২০২৬, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!