মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

টেইলর-ট্রাভিসের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে আবার

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৩৯ AM

২০২৩ সালে প্রথম প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক
২০২৩ সালে প্রথম প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক|ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার তাদের সম্ভাব্য বিয়ে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। যদিও তারকা জুটি এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবুও নিউইয়র্কের সাম্প্রতিক কিছু ঘটনা ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে প্রথম প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক। এরপর থেকে কনসার্ট, ফুটবল ম্যাচ এবং বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের। ২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল ছবি প্রকাশ করে বাগ্‌দানের ঘোষণা দেন তারা। সেই পোস্টের মজার ক্যাপশনও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, আগামী ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আয়োজন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বিভিন্ন আন্তর্জাতিক

আরও পড়ুন: সৈয়দ আব্দুল হাদীর জীবন ও সংগীতযাত্রা নিয়ে বিশেষ আয়োজন

প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। জল্পনার অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কিছু সড়ক ২ থেকে ৪ জুলাই পর্যন্ত আংশিক বন্ধ রাখার আবেদন। একই সময়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কয়েক শ অতিথির জন্য অস্থায়ী অবকাঠামো নির্মাণের অনুমতিও চেয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া নিরাপত্তা সংস্থাগুলোর অতিরিক্ত প্রস্তুতির খবরও আলোচনাকে আরও উসকে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য জনসমাগম ও বিশেষ আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগাম সতর্ক করা হয়েছে। নিউইয়র্কের কয়েকটি বিলাসবহুল হোটেলে জুলাইয়ের শুরুতে বড় পরিসরে বুকিংয়ের তথ্যও সামনে এসেছে। পাশাপাশি আমেরিকান ফুটবলের কয়েকজন পরিচিত তারকার সম্ভাব্য অতিথি তালিকায় থাকার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সব মিলিয়ে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও, তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই বহুল আলোচিত গুঞ্জনের সত্যতা জানতে ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।

ট্যাগ:টেইলর সুইফটট্রাভিস কেলসিপপ সুপারস্টারতারকা জুটি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!