উৎসবের মঞ্চে ‘দেলুপি’র জয়যাত্রা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

দেলুপি’ সিনেমার একটি দৃশ্য
দেলুপি’ সিনেমার একটি দৃশ্য|ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি পাচ্ছে মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিনেমাটির অভিনেতা চিরনজিত বিশ্বাস। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে সিনেমাটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খবরটি জানান নির্মাতা তাওকীর। আগামী ২৪ অক্টোবর সন্ধ্যায় লন্ডনে প্রদর্শিত হবে ‘দেলুপি’। তবে নির্মাতা ও সিনেমাটির দলের অন্য সদস্যরা সেখানে উপস্থিত থাকতে পারছেন না। এ কারণে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের দলবদ্ধভাবে প্রদর্শনীতে গিয়ে সিনেমাটি দেখার এবং দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সৌরভের সঙ্গে পুজোয় মাতলেন রাজকুমার রাও

এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে প্রদর্শিত হয়েছে ‘দেলুপি’। ইতালির কারাভান উৎসবেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’।

সিনেমাটিতে স্থানীয় মানুষেরাও অভিনয় করেছেন। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন চিরনজিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!