২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

জিটি ডেস্ক

প্রকাশ:

আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অনুষ্ঠিত হবে টেস্ট পরীক্ষা এবং ১৬ নভেম্বর থেকে শুরু হবে ফরম পূরণের কার্যক্রম
আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অনুষ্ঠিত হবে টেস্ট পরীক্ষা এবং ১৬ নভেম্বর থেকে শুরু হবে ফরম পূরণের কার্যক্রম|ছবি: জিটি সম্পাদিত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রমও।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর, থাকবে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা

এরপর শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মার্চে শুরু হবে ২০২৭ সালের এসএসসি

করোনা মহামারির আগে সাধারণত বছরের শুরুতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০২০ সালের পর থেকে সেই পুরোনো সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির পরিমাণ নির্ধারণ, ট্যালেন্টপুলে মাসে ৩০০ টাকা

আগামী বছরের শুরুতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!