বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি ও বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে। চার দিনে মোট ছয়টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি
৮ ডিসেম্বর ২০২৬: কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ
১০ ডিসেম্বর ২০২৬: আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র
১৩ ডিসেম্বর ২০২৬: বাংলা ও ইংরেজি
১৫ ডিসেম্বর ২০২৬: গণিত ও বিজ্ঞান
আরও পড়ুন: দাখিল নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
শিক্ষার্থীদের জন্য ৯টি বিশেষ নির্দেশনা
১. কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ এবং আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
২. বাংলা ও ইংরেজি বিষয়ের পূর্ণমান হবে ১০০ (৫০+৫০)। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে। এ ক্ষেত্রে পরীক্ষার সময় হবে মোট ৩ ঘণ্টা (বাংলা ১ ঘণ্টা ৩০ মিনিট + ইংরেজি ১ ঘণ্টা ৩০ মিনিট)।
৩. গণিত ও বিজ্ঞান বিষয়ের পূর্ণমান হবে ১০০ (৭০+৩০)। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে। এ ক্ষেত্রে পরীক্ষার সময় হবে মোট ৩ ঘণ্টা (গণিত ২ ঘণ্টা ১০ মিনিট + বিজ্ঞান ৫০ মিনিট)।
৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
৫. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার কক্ষে নিজ আসনে গিয়ে বসতে হবে।
৬. পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের সিল ও স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৭. উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার্থীকে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই ওএমআর ফরম ভাঁজ করা যাবে না।
৮. পরীক্ষায় পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে। কোনো অবস্থাতেই প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৯. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো পরীক্ষার্থী বা ব্যক্তি পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।



