মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
পরীক্ষা

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ৮ পরিদর্শন টিম গঠন করল ঢাকা বোর্ড

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৫ PM

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ৮ টিম গঠন করেছে ঢাকা বোর্ড
এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ৮ টিম গঠন করেছে ঢাকা বোর্ড |ছবি: সংগৃহীত

আগামী ২১ এপ্রিল সারা দেশে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিভিন্ন পরীক্ষাকেন্দ্র যাচাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে ৮টি প্রাক-পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, একটি পরিদর্শন টিম ঢাকা মহানগরের রমনা, লালবাগ, মতিঝিল, মিরপুর, গুলশান, উত্তরা, তেজগাঁও এবং ওয়ারী জোনের কেন্দ্রগুলো পরিদর্শন করবে। 

আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

এছাড়া অন্য টিমগুলো ঢাকা জেলাসহ (মহানগর ছাড়া) মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার কেন্দ্রগুলো পরিদর্শন করবে। প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, গঠিত পরিদর্শন টিমগুলো আগামীকাল ২৯ মার্চ থেকে পরিদর্শন শুরু করবে এবং আগামী ১৩ এপ্রিলের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করবে। পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করবেন। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিটের ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

আদেশে বলা হয়েছে, পরিদর্শন শেষে কর্মকর্তাদের প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা ও সুস্পষ্ট মতামতসহ একটি নির্ধারিত ছকে প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। প্রতিবেদনে কেন্দ্রের কক্ষ সংখ্যা, বেঞ্চের বিন্যাস, আসনব্যবস্থা, নকল প্রতিরোধের প্রস্তুতি এবং উত্তরপত্র সংরক্ষণের পৃথক নিয়ন্ত্রণ কক্ষ আছে কি না—সেসব বিষয় বিশদভাবে উল্লেখ করতে হবে।

ট্যাগ:এসএসসি পরীক্ষা ২০২৬মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাপরিদর্শন টিম গঠনঢাকা বোর্ড

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!