এসএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

২০২৬ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা
২০২৬ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা|ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি সাত দিনের ভিডিও ফুটেজ পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর কথা ভাবছে সরকার

অফিস আদেশে বলা হয়, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। আর সিসিটিভিতে ধারণ করা সব রেকর্ড প্রতি সাত দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ই-মেইলে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!