বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি ও বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে। চার দিনে মোট ছয়টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচির সঙ্গে এ পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি
৮ ডিসেম্বর ২০২৬: কুরআন মাজিদ ও তাজভীদ
১০ ডিসেম্বর ২০২৬: আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র
১৩ ডিসেম্বর ২০২৬: বাংলা ও ইংরেজি
১৫ ডিসেম্বর ২০২৬: গণিত ও বিজ্ঞান
আরও পড়ুন: দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা
শিক্ষার্থীদের জন্য ৯টি বিশেষ নির্দেশনা
১. কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি ১ম ও ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ১৫ মিনিট + ১ ঘণ্টা ১৫ মিনিট)= ২ ঘণ্টা ৩০ মিনিট। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ৩০ মিনিট+ ১ ঘণ্টা)= ২ ঘণ্টা ৩০ মিনিট। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দাখিল নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
৫. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে।
৬. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
৭. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৮. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না
৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।



