জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ০৬ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ০৮ জানুয়ারী পর্যন্ত।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষা আগামী ০৬ নভেম্বর থেকে শুরু হবে, ০৮ জানুয়ারী চলবে পর্যন্ত। কোন কারন দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচী পরিবর্তন করতে পারে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ৬ নভেম্বর ‘ল অব ট্রান্সফার অব প্রপার্টি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর ‘ল অব সিভিল প্রসিডিউর অ্যান্ড ল অব লিমিটেশন’, ২০ নভেম্বর ‘ল অব ক্রাইমস অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিউর’, ২৭ নভেম্বর ‘ল অব এভিডেন্স’ এবং ৪ ডিসেম্বর ‘ইন্টারন্যাশনাল ল’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া ১১ ডিসেম্বর ‘কোম্পানি অ্যান্ড বিজনেস লজ অব বাংলাদেশ’, ১৮ ডিসেম্বর ‘ল্যান্ড লজ, ল অব রেজিস্ট্রেশন অ্যান্ড পাবলিক ডিমান্ড রিকভারি’ এবং ২০২৭ সালের ৮ জানুয়ারি ‘লিগ্যাল ড্রাফটিং অ্যান্ড প্রফেশনাল এথিকস’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।
প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। তবে প্রয়োজনে প্রকাশিত সময়সূচি পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (ems.nu.ac.bd) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে।
আরও পড়ুন: বিইউপিতে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের।পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৮০০/- (আটশত) টাকার মধ্যে কেন্দ্র পাবে ৭০০/- (সাতশত) টাকা এবং সংশ্লিষ্ট কলেজ পাবে ১০০/- (একশত) টাকা। পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।


