জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে ফল প্রকাশ, মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৪ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত ৪ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর হলো—১০০১, ১০০৩ ও ১০০৫।

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। ঢাকার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। কার্যালয়টির ঠিকানা—বাড়ি নম্বর ৫৮, রোড নম্বর ৮/এ।

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে (বাড়ি নং-৫৮, রোড নং-৮/এ)।

আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রসহ মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!