জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের বি.এড (অনার্স) ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পরীক্ষা গ্রহণ এবং ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণের সকল প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত EMS সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ বি.এড (অনার্স) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি : ২০২৪ সালের বি.এড (অনার্স) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষার ০১/১১/২০২৬ হতে ১৯/১১/২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা গ্রহণের কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ EMS সফটওয়্যারের (ems.nu.ac.bd/) মাধ্যমে করতে হবে। User name & Password ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
নম্বর প্রেরণের নিয়মাবলী-
১. EMS সফটওয়্যারের Center / Regional Center পেনেলে কলেজের ইমেইল অড্রেস ব্যবহার করে লগইন করে B.ed (Hon’s) 3rd Year 6th Semester এবং Year 2024 সিলেক্ট করতে হবে।
২. প্রথমে Center Management Module মেনু থেকে Department Users List মেনুতে ক্লিক করে ডানপাশের New Department User বাটনে ক্লিক করে ইউজারের নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করে ডিপার্টমেন্ট ইউজার তৈরী করতে হবে। পূর্বে ইউজার ক্রিয়েট করা থাকলে নতুন করে ইউজার ক্রিয়েট করার প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু Subject Assign করতে হবে।
৩. তৈরী করা ইউজারকে ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্ট Assign করতে হবে। Assign করার জন্য Department Users List টেবিল থেকে ইউজারের নামের শেষে Action বাটনে ক্লিক করে ডিগ্রী, ডিগ্রী গ্রুপ ও বিষয় সিলেক্ট করে Assign করতে হবে।
৪. পরবর্তীতে ডিপার্টমেন্ট অনুযায়ী ইউজারের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে “Center/Regional center login” মেনুতে ক্লিক করে লগইন করতে হবে এবং পরীক্ষা সিলেক্ট করতে হবে।
৫. বাম পাশের মেনু বার থেকে “Practical Viva Exam Module ” মেনুর “Practical Exam Marks” মেনুতে ক্লিক করে স্ক্রিনের ডান দিকে Marks Entry বাটনে ক্লিক করে “Get Student List” টেবিলে সাবজেক্ট এবং পেপার নির্বাচন করতে হবে।
৬. “Get Student List” বক্সে সাবজেক্ট এবং পেপার নির্বাচন করলে “Get Student List ” এবং “Download Blank Mark Input List” এই দুইটি বাটন পাওয়া যাবে, বাটনে ক্লিক করলে ব্যবহারিক পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড হবে।
৭. Get Student List বাটনে ক্লিক করলে ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি করার জন্য ছক পাওয়া যাবে। নির্ধারীত সেলে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর এবং অনুপস্থিত থাকলে কেপিটাল লেটারে A টাইপ করে ছকটি পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।
৮. পরীক্ষার্থীদের হাজিরা শীট ডাউনলোড করার জন্য “Practical Candidate List” মেনুতে ক্লিক করে “Custom Search Panel “এ ক্লিক করে নির্ধারীত সাবজেক্ট সিলেক্ট করলে পরীক্ষার্থীদের তালিকা এবং ডাউনলোড করার অপশন পাওয়া যাবে।
৯. সর্বশেষ Practical Mark List টেবিলের ACTION কলামের REVIEW বাটনে ক্লিক করে Review Practical Marks পেইজের শেষে FINAL SUBMIT বাটনে ক্লিক করে ব্যবহারিক নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে প্রেরণ করতে হবে। FINAL SUBMIT করার পর নম্বর পরিবর্তণ করা যাবে না।
অন-লাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী-
অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের বিল প্রেরণের জন্য Billing Software ব্যবহার করুন। URL Web Adderss : 103.113.200.36/PAMS /College login.aspx সিস্টেমে login করার জন্য কলেজের অথোরাইজ ই-মেইল অথবা মোবাইল নম্বর ব্যবহার করুন। অথোরাইজড না থাকলে কলেজ কোড, কলেজের ই-মেইল এড্রেজ, কলেজ প্রধানের মোবাইল নম্বর, অন্য একটি অফিস মোবাইল নম্বর উল্লেখ করে বরাবর পরিচালক, অর্থ ও হিসাব দপ্তরে প্রেরণ করুন অথবা স্ক্যান করে kabir.erp@gmail.com প্রেরণ করুন। দুই জন পরীক্ষকের জন্য শুধু একবারই তথ্য প্রেরণ করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নম্বরপত্র ও বিল প্রেরণের পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার ০৭ (সাত) দিনের মধ্যে অবশ্যই বিল প্রেরণ করতে হবে। বিল সংক্রান্ত যেকোন সমস্যার জন্য অর্থ ও হিসাব দপ্তরে ০১৮৭২-২১৫৯১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

