জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ২০২৪ সালের বি.এসসি (অনার্স) ইন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক, ল্যাব ও মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার সূচি প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এন্ট্রি করে পাঠাতে হবে। এ ছাড়া, অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকদের বিল আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েব লিংকে (http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx) প্রবেশ করে সাবমিট করতে হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কেন্দ্র ও কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।


