এসএসসি পরীক্ষা ২০২৬

কেন্দ্র সচিবদের প্রতি বোর্ডের বিশেষ নির্দেশনা

জিটি ডেস্ক

প্রকাশ:

এসএসসি পরীক্ষার কেন্দ্র
এসএসসি পরীক্ষার কেন্দ্র|ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং প্রশ্নপত্র সংরক্ষণ, পরিবহন ও যাচাইয়ের ক্ষেত্রে কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে হবে।

আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র গ্রহণ, প্যাকেট যাচাই ও খোলার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউএনও, পুলিশ ও কেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সেট কোড ছাড়া অন্য কোনো প্রশ্নপত্র ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ, আসনবিন্যাস, পর্যবেক্ষক নিয়োগ, সময়সূচি মেনে পরীক্ষা গ্রহণ ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের জটলা রোধ, সিসি ক্যামেরা ব্যবহার এবং টয়লেট তল্লাশির নির্দেশনাও রয়েছে।

আরও পড়ুন: ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর কথা ভাবছে সরকার

বোর্ড আরও জানিয়েছে, উত্তরপত্র প্যাকেজিং, পরিবহন ও সংরক্ষণে নির্ধারিত নিয়ম মানতে হবে এবং কোনো ত্রুটি থাকলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন। পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উত্তরপত্র বোর্ডে জমা দিতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!