দেশের একমাত্র মেরিটাইম বিষয়ক ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রোগ্রামের এই ভর্তি পরীক্ষা।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ—এই ৫টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তবে ভর্তি আবেদনের শুরু ও শেষ সময়সহ বিস্তারিত বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। ভর্তি সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bmu.edu.bd) এবং জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

