কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমএসসি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। Course Work ও Mixed-Mode—দুই পদ্ধতিতে পরিচালিত এ প্রোগ্রামে ভর্তির জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের জন্য হতে পারে আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তি অনুযায়ী, M.Sc. in Course Work/Mixed-Mode (OBE Curriculum) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে বিভাগে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সিএসই বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তির যোগ্যতা
Course Work প্রোগ্রামে ভর্তির জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অনার্স কোর্স অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ (৪.০০-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
অন্যদিকে, Mixed Mode প্রোগ্রামে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (৪.০০-এর মধ্যে) অথবা প্রথম শ্রেণি থাকতে হবে।
ভর্তি পরীক্ষা ও গুরুত্বপূর্ণ তারিখ
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ২০২৬। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৬পর্যন্ত। আর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ৮ নভেম্বর ২০২৬ থেকে।
আবেদন ফি
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা জমা দিতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নির্ধারিত ব্যাংক হিসাবে এ ফি জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদন ফি জমার রসিদ সংযুক্ত করতে হবে।
আরও পড়ুন: দাওরায়ে হাদিস পরীক্ষার ফি ও সময়সূচি ঘোষণা
বিশেষ সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ২০১৯–২০ ও ২০২০–২১ সেশনের শিক্ষার্থীরা বিভাগ কর্তৃক প্রদত্ত মাস্টার্স প্রোগ্রামের নির্দিষ্ট ফরমে আবেদনপূর্বক অগ্রাধিকারভিত্তিতে ভর্তি হতে পারবেন।
এ ছাড়া বিভাগ থেকে উত্তীর্ণ বেসিক্যাল শিক্ষার্থীদের মধ্যে যারা চার বছরের মধ্যে সর্বোচ্চ মেয়াদে ডিগ্রি অর্জন করেছেন এবং দুই শিক্ষাবর্ষের মধ্যে ভর্তি হননি, তারা নির্দিষ্ট প্রোগ্রামে সরাসরি ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা যাবে।
যোগাযোগ: ০১৫১৭-১৬৯৫৪৯, ই-মেইল: [cse@cou.ac.bd](mailto:cse@cou.ac.bd)।


