সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেশের প্রতিটি পরীক্ষাকেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
মন্ত্রী বলেন, “প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার আইডি সংগ্রহ করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকেই এসব কেন্দ্রের কার্যক্রম সরাসরি মনিটরিং করা হবে।”
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ
তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা ও নকল প্রতিরোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

