মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
উচ্চশিক্ষা

৫ বছরে ২ কোটি গাছ লাগানোর উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৪ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় হাতে নিয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি। ‘ওয়ান স্টুডেন্ট-ওয়ান ট্রি’ এবং ‘গ্রিন ক্যাম্পাস-গ্রিন এনার্জি’ উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে অন্তত ২ কোটি গাছ রোপণের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়।

এ লক্ষ্যে গত ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টিরও বেশি কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির মূল চালিকাশক্তি হিসেবে সম্পৃক্ত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করলে প্রতি বছর প্রায় ৪০ লাখ এবং পাঁচ বছরে ২ কোটি গাছ লাগানো সম্ভব হবে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

কেবল গাছ লাগানো নয়, রোপণ করা গাছের অন্তত ৮০ শতাংশ বেঁচে থাকা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, জেলা ও বিভাগভিত্তিক পর্যবেক্ষণ এবং শক্তিশালী জবাবদিহিতা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলভেদে উপযোগী বৃক্ষ নির্বাচন ও সঠিক স্থানে রোপণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

‘গ্রিন ক্যাম্পাস-গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় দেশের কলেজগুলোতে পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য উপাচার্য একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দেন। প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি কলেজে পাইলট প্রকল্প চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব অধিভুক্ত কলেজে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে এটি ঐতিহাসিক ভূমিকা রাখবে।

উপস্থিত পরিবেশ বিশেষজ্ঞরা এ উদ্যোগকে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী, জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তা এস এম রেজাউল ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ ইউনেস্কো, জাইকা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:গ্রিন ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়উচ্চশিক্ষাগ্রিন এনার্জিগাছ রোপণ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!