বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এ নিয়ে টানা ১১তমবারের মতো র্যাঙ্কিংয়ের প্রথম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ে এবারও বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আধিপত্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৃতীয় থেকে নবম অবস্থানের মধ্যে রয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে শীর্ষ আটে।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
১. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড
৯৭ দশমিক ৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। বিশ্ববিদ্যালয়টির টিচিং স্কোর ৯৭ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৮, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ৯ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৫ দশমিক ৮।
২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৭ দশমিক ৮। এর টিচিং স্কোর ৯৯ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৫, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯০ দশমিক ৯।
৩. প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
৯৭ দশমিক ০ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। প্রিন্সটনের টিচিং স্কোর ৯৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ৯৭ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৫ দশমিক ৩।
অন্যদিকে, স্ট্যানফোর্ডের টিচিং স্কোর ৯৬ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ৪।
৪. ইউনিভার্সিটি অব কেমব্রিজ
৯৬ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ। বিশ্ববিদ্যালয়টির টিচিং স্কোর ৯৬ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৯ দশমিক ৯, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ০, ইন্ডাস্ট্রি ৮৭ দশমিক ১ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৫ দশমিক ৮।
৫. হার্ভার্ড ইউনিভার্সিটি
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি রয়েছে ষষ্ঠ অবস্থানে। বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৭। এর টিচিং স্কোর ৯৫ দশমিক ৩, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৫, ইন্ডাস্ট্রি ৮৪ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৮ দশমিক ৫।
৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
সপ্তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৫। টিচিংয়ে ৯৬ দশমিক ৯, রিসার্চ এনভায়রনমেন্টে ৯৮ দশমিক ২, রিসার্চ কোয়ালিটিতে ৯৫ দশমিক ৯, ইন্ডাস্ট্রিতে ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুকে ৮৮ দশমিক ৮ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।
৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন রয়েছে অষ্টম অবস্থানে। এর ওভারঅল স্কোর ৯৫ দশমিক ২। টিচিং স্কোর ৯২ দশমিক ০, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৭ দশমিক ১, ইন্ডাস্ট্রি ৯২ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৭ দশমিক ৭।
আরও পড়ুন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি
৯৪ দশমিক ৩ স্কোর নিয়ে যৌথভাবে নবম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি। বার্কলের টিচিং স্কোর ৮৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৯ দশমিক ৪, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ২।
অন্যদিকে, ইয়েলের টিচিং স্কোর ৯৩ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৭, ইন্ডাস্ট্রি ৯০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮১ দশমিক ৯।
এশিয়ার অবস্থান
এবারের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তবে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। ১১তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি গতবারের তুলনায় এক ধাপ এগিয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখকে পেছনে ফেলেছে।

