দেশের সকল মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধে ‘অভিযোগ কমিটি’ গঠনের নির্দেশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসায় যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট ‘অভিযোগ কমিটি’ গঠন করার নির্দেশ
দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসায় যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট ‘অভিযোগ কমিটি’ গঠন করার নির্দেশ|ছবি: সংগৃহীত

মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮-এর রায়ের নির্দেশনা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসায় যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট ‘অভিযোগ কমিটি’ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: তামাকমুক্ত পরিবেশ রাখাসহ প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ

নোটিশে বলা হয়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ৫৯১৬/২০০৮ এর রায়ের আলোকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর ১৬.০১.২০২৩ তারিখের স্মারক নং-ইআবি/রেজি /প্রশা/ ইউজিসি (পার্ট-২) ২০২১-১১৬৭৪ এর পরিপ্রেক্ষিতে পুনরায় সকল সরকারি/বেসরকারি মাদরাসাসমূহে যৌন হয়রানি প্রতিরোধে কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট ‘অভিযোগ কমিটি গঠন ও কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধান নির্দেশনা

• কমিটি গঠন: প্রতিটি মাদরাসায় নূন্যতম ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি ‘অভিযোগ কমিটি’ গঠন করতে হবে, যার অধিকাংশ সদস্য নারী হওয়া বাঞ্ছনীয়।

• অভিযোগ নিষ্পত্তি: যৌন হয়রানির কোনো অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে (প্রয়োজনে সময়সীমা ৬০ দিন পর্যন্ত বাড়ানো যাবে)।

• প্রশাসনিক ব্যবস্থা: অভিযোগ প্রমাণিত হলে ৩০ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে অথবা প্রচলিত আইনে আদালতে সোপর্দ করতে হবে।

• অস্থায়ী বরখাস্ত: তদন্ত চলাকালীন বা দোষী প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা যেতে পারে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাসে অংশগ্রহণ থেকে বিরত রাখা যেতে পারে।

• সচেতনতা বৃদ্ধি: মাদরাসা প্রাঙ্গণে সচেতনতামূলক পোস্টার, নোটিশ বোর্ডে আইনের মূল বিষয়গুলো সহজ ভাষায় প্রদর্শন এবং নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে বন্ধে মাউশির কঠোর নির্দেশনা

কার্যক্রমসমূহ:

১. মাদরাসা কর্তৃক কমিটি গঠনের পর ইমেইলে / ডাকযোগে ইআবি অভিযোগ কমিটির সভাপতিকে অবহিত করবেন। ২. উক্ত কমিটির বেশিরভাগ সদস্য নারী হবেন। সম্ভব হলে কমিটির প্রধান হবেন নারী।

৩. সকল মাদরাসায় স্বচ্ছ কাঁচের বক্স স্থাপন করতে হবে এবং সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কমিটির সদস্যদের উপস্থিতিতে বক্সটি খুলতে হবে।

৪. মাদরাসায় এ সংক্রান্ত কমিটির কার্যক্রম প্রতিবেদন আকারে প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।

৫. অভিযোগ প্রাপ্ত হলে কমিটি গুরুত্ব সহকারে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করবে এবং ভিকটিমকে আইনের আশ্রয় গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

বিস্তারিত দেখুন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!