ঢাবির আইবিএতে এআই বিষয়ে কোর্স করার সুযোগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো|ছবি: জিটি ফটো

ব্যবসায়িক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শেখাতে ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্স চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বিজনেস প্রফেশনালস (এআইবিপি)’ শীর্ষক এ কোর্সে ব্যবসায়িক যোগাযোগ, তথ্য বিশ্লেষণ, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয় করার ব্যবহারিক কৌশল শেখানো হবে। কোর্সে আবেদন করতে পারবেন যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা, যাদের সুনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। কোর্স ফি ৪০ হাজার টাকা।

কোর্সের সুযোগ-সুবিধা

*জেনারেটিভ এআই ব্যবহারের ব্যবহারিক কৌশল শেখার সুযোগ;

*প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই-নির্ভর কর্মপ্রবাহ পরিচালনার দক্ষতা অর্জন;

*ব্যবসায়িক যোগাযোগ, তথ্য বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের প্রশিক্ষণ;

আরও পড়ুন:শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন করতে হবে অনলাইনে

*ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রম্পট লাইব্রেরি তৈরি এবং নিয়মিত কাজ স্বয়ংক্রিয় করার কৌশল শেখার সুযোগ;

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষকদের পাশাপাশি শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবী ও এআই বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ;

*কোর্স সফলভাবে সম্পন্ন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সনদ;

আরও পড়ুন: ১০ বছর পর জবির মঞ্চ মাতাতে আসছেন জেমস, অপেক্ষায় শিক্ষার্থীরা

আবেদনের যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সুনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে;

*ক্লাসে অংশগ্রহণের জন্য নিজের ল্যাপটপ সঙ্গে আনতে হবে;

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাছাই করা প্রার্থীদের পর্যায়ক্রমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

যোগাযোগ

ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি), কক্ষ নম্বর ৪০২ (তৃতীয় তলা), আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

মোবাইল: ০১৭৬৬৯৯৩৩৯০, ০১৭২৬৮৮৫৩২৯। ই-মেইল: mdp@aba-du.edu

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬।

01.jpgসূত্র: প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!