ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি|ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!