ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতকে ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়ল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি |ছবি: জিটি সম্পাদিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পূর্বে এ সময়সীমা ছিল ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (যুক্তিভুক্ত) মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

New Project - 2026-06-20T022317.066.jpgবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: লোকপ্রশাসনে প্রফেশনাল মার্স্টাস করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জিপিএ ২ হলেই আবেদন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ৮০০ টাকা ২৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

WhatsApp Image 2026-05-25 at 11.29.19 AM (2).jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!