ইনকোর্স নম্বর ও উপস্থিতির হার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন নির্দেশনা

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসে উপস্থিতির হার প্রকাশের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কলেজগুলোকে শিক্ষার্থীদের ইনকোর্স মূল্যায়নের ফলাফল এবং উপস্থিতির তথ্য নির্ধারিত নিয়মে প্রকাশ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক (অব.) মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ক্লাসে উপস্থিতির হার সংশ্লিষ্ট কলেজের প্রতিটি বিভাগের নোটিশ বোর্ডে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!