জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত সময়সূচিতে ভূগোল ও পরিবেশ বিষয়টি সংযোজন করা হয়েছে। নতুন সিলেবাসের আওতাভুক্ত এ বিষয়ের পত্র কোড ২১৩৪০৭।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত সময়সূচিতে ভূগোল ও পরিবেশ (নতুন সিলেবাস) বিষয়টি সংযোজিত হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়েছে, ১০ জুন ২০২৬ তারিখে প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা নির্ধারিত নিয়মে যথারীতি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ এবং পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

