জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ এবং ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোর সুবিধার্থে নির্ধারিত সময় বাড়িয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স ৩য় বর্ষের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ
বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ, কলেজে জমা, ইনকোর্স নম্বর এন্ট্রি এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম পূরণ-সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রির সময় ৩১ অক্টোবর ২০২৬ হতে ০৩ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ০৪/১১/২০২৬ হতে ০৫/১১/২০২৬ পর্যন্ত নির্ধারন করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স ইন-সিএসই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন- ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেননি সে সকল কাজও এ সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে।


