জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়ল

জিটি রিপোর্ট

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ বছর মেয়াদী এম.এ. ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন (প্রফেশনাল) মাস্টার্স প্রোগ্রামের ১২তম ব্যাচে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বিভাগ সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থী এখনও আবেদন করতে পারেননি তারা বর্ধিত সময়সীমার সুযোগ নিয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে অথবা সরাসরি বিভাগীয় অফিসে গিয়ে। আগামী ২১ আগস্ট শুক্রবার এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য এ প্রোগ্রামটি একটি অনন্য সুযোগ। দুই বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামে মোট চারটি সেমিস্টারে ১৬টি গুরুত্বপূর্ণ কোর্স পড়ানো হবে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এর মধ্যে রয়েছে মুসলমানদের ইতিহাস (৫৭০–১২৫৮ খ্রি.), ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২–১৭৫৭), বাংলাদেশের অভ্যুদয় (১৯৪৭–১৯৭১), বাংলার ইতিহাস, অটোমান তুর্কিদের ইতিহাস, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, মুসলিম স্পেনের ইতিহাস, মুসলিম স্থাপত্য, মুসলিম প্রশাসন, মুসলিম দর্শন ও রাজনৈতিক চিন্তা, আধুনিক মিশর এবং মুসলিম চিত্রকলার উন্নয়নসহ মুসলিম বিশ্ব ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের বিস্তৃত পরিসর।

প্রোগ্রামটির অন্যতম আকর্ষণ হলো কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উপযোগী ক্লাসসূচি। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে সহজ ও শিক্ষার্থী-বান্ধব। আগ্রহী প্রার্থীরা বিভাগীয় অফিস থেকে মাত্র ১,০০০ টাকায় আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

এছাড়া অনলাইনে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ০১৭১৮৬৫১০৫১ (বিকাশ/নগদ) নম্বরে ১ হাজার ২০ টাকা সেন্ড মানি করে নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।

খরচের বিষয়েও শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পুরো দুই বছর মেয়াদি প্রোগ্রামের মোট ব্যয় ৮৮ হাজার ৫০০ টাকা হলেও এ অর্থ এককালীন পরিশোধ করতে হবে না। শিক্ষার্থীরা সেমিস্টারভিত্তিক কিস্তিতে ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি ও অন্যান্য ফি ৮ হাজার ৫০০ টাকা। এরপর ১ম সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা, ২য় সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা, ৩য় সেমিস্টারে ১৮ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। ফলে চাকরিজীবী ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার এ সুযোগটি সহজলভ্য হয়ে উঠেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!