২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। এ প্রোগ্রামে দুটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে—এমএ ইন ইংলিশ (লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ) এবং এমএ ইন ইংলিশ (অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিকস অ্যান্ড ইএলটি)। যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ১৭ ডিসেম্বর।
সুযোগ-সুবিধা
*ট্রাইমেস্টার পদ্ধতিতে প্রোগ্রাম পরিচালিত হবে;
*প্রোগ্রামের ন্যূনতম মেয়াদ এক বছর। তবে সর্বোচ্চ ৩৬ মাসের মধ্যে সম্পন্ন করার সুযোগ রয়েছে;
আরও পড়ুন:শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন করতে হবে অনলাইনে
*প্রোগ্রামটি মোট ৪৮ ক্রেডিটের। যোগ্য শিক্ষার্থীদের জন্য ক্রেডিট মওকুফের সুযোগ রয়েছে;
*প্রতি শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে;
আবেদনের যোগ্যতা
*যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন;
*আবেদনের জন্য ছয় পয়েন্টের যোগ্যতা প্রয়োজন। যোগ্যতার বিস্তারিত শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে;
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওয়েবসাইটে। আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্যও ওয়েবসাইট থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
*আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৬;
*লিখিত পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টায়;
আরও পড়ুন:স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
*মৌখিক পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে;
*ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৬;
*ভর্তি ও কোর্স নিবন্ধন: ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৬;
*ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ২ জানুয়ারি ২০২৭;
যোগাযোগ
ভর্তি-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৪০৪৭৩১৩৭৯, ০১৭১১২৬৩৭৯৭, ০১৭১৬০৫১৬৭৪, ০১৯৪৭৬৬৭৮৩৮ ও ০১৭১২৪৯৫৫৭৪ নম্বরে।
অনলাইনে আবেদনসংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৬৯৪৭৩০৮ ও ০১৭৪৮৫০০৭২৮ নম্বরে।
আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৬


