খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট প্রফেশনাল ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল ডিপ্লোমা ইন স্যানিটেশন প্রোগ্রামে জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। ১৬.৫ এবং ১৮.০০ ক্রেডিটের ৬ মাসের এই প্রোগ্রামে আবেদন চলবে ২২ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট);
প্রোগ্রামের নাম: প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল ডিপ্লোমা ইন স্যানিটেশন;
প্রোগ্রামের বৈশিষ্ট্য—
*৬ মাস মেয়াদি প্রোগ্রাম;
*ক্রেডিট ১৬.৫ এবং ১৮;
*প্রতি শুক্র ও শনিবার ক্লাস;
আরও পড়ুন: লোকপ্রশাসনে প্রফেশনাল মার্স্টাস করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জিপিএ ২ হলেই আবেদন
আবেদনের যোগ্যতা—
*অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে;
*এইচএসসি/এ লেভেল/৩ বছরের ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় জিপিএ ৩:০০ থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টি নম্বর ০১০০২৪৬১৫২৯৯৮, জনতা ব্যাংক লিমিটেড, কুয়েট করপোরেট ব্রাঞ্চ, খুলনা ৯২০৩ অনুকূলে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে;
গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৪ জুন ২০২৬;
ভাইভার তারিখ ও সময়: ২৭ জুন ২০২৬, বিকেল ৩টা ২০ মিনিট;
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৮ জুন ২০২৬;
ভর্তির তারিখ: ২৯ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: কুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট

