মাস্টার্স-পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা-পিএইচডিতে ভর্তির সুযোগ রুয়েটে, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রতীকী ছবি
প্রতীকী ছবি|ছবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমইঞ্জিনিয়ারিং ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৬ সালের ফল সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজে (আইইইএস) এসব প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

এমএসসি ইঞ্জিনিয়ারিং ও এমইঞ্জিনিয়ারিং

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে;

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

*স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি সায়েন্স বা সমমানের ডিগ্রিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

পিএইচডি

*সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

পিজিডি

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না;

*স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি এগ্রিকালচার, বিএসসি ইকোনমিকস, বিএসসি, বিএসএস, এমএ, এমএসসি, এমএসএস, বিইউআরপি, বিআর্ক বা সমমানের ডিগ্রিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

পিজিডি ডিগ্রিধারীদের জন্য যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে পিজিডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি এগ্রিকালচার, বিএসসি ইকোনমিকস, বিএসসি, বিএসএস, এমএ, এমএসসি, এমএসএস, বিইউআরপি, বিআর্ক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসব ডিগ্রিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের রুয়েটের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ এসএসএল সার্ভিসের মাধ্যমে ১ হাজার টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের সঙ্গে সব পরীক্ষার সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এবং সিলেবাস বা কারিকুলামের সত্যায়িত ফটোকপি ওয়েবসাইটের নির্ধারিত লিংকে জমা দিতে হবে। তবে পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সিলেবাস বা কারিকুলামের ফটোকপি জমা দিতে হবে না।

ভর্তি পরীক্ষার সময়সূচি

*আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৬;

*আবেদনের শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬;

*যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬;

*ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর ২০২৬;

আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

*ফলাফল প্রকাশ: ১৪ থেকে ১৬ নভেম্বর ২০২৬;

*ভর্তির শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬;

*ক্লাস শুরু: ২৮ নভেম্বর ২০২৬।

ভর্তি ফি

*পিজিডি প্রোগ্রামের ভর্তি ফি ১২ হাজার টাকা;

*পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও এমইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি ফি ২০ হাজার ৫০০ টাকা।

নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হতে হবে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করে ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। একই সঙ্গে শিক্ষা শাখায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

অন্যান্য শর্ত

*চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের সম্মতিক্রমে তাঁরা খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবেও ভর্তির আবেদন করতে পারবেন;

*চাকরিরত পিএইচডি প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে এক বছরের ছুটি নিতে হবে;

*কোনো প্রার্থী আগে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে নতুন ভর্তির সময় আগের ভর্তি বাতিলের সনদ জমা দিতে হবে;

*বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রার্থীদের বিশ্ববিদ্যালয়টি ইউজিসি অনুমোদিত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও ক্রেডিট রুয়েটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

1677a3b8-1a1a-43e7-acae-52edcc05ea15.jpg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!