বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ব্যাচেলর অব আর্টস (বিএ) ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস (বিএসএস) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। ২০২৭ সেশনে (জানুয়ারি-ডিসেম্বর) ৩ বছর মেয়াদি এই প্রোগ্রামে আবেদন ২০ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
ভর্তির বিষয়—
*ব্যাচেলর অব আর্টস (বিএ);
*ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস (বিএসএস);
আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৩,৮৯০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে www.bou.ac.bd এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ

