আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান

জিটি ডেস্ক

প্রকাশ:

আমিরাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আমিরাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা|ছবি: সংগৃহীত

এদিকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার চালানো এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাদের দাবি, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলের পর রক্তক্ষয়ী সংঘর্ষ, উত্তপ্ত রাজ্য

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে ছিল আমিরাত। এ কারণে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছিল।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে আমিরাত উপকূল এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক জানান, যেসব এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেসব স্থানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “হরমুজ প্রণালির আশপাশের উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ চলমান থাকায় আমিরাত এখনো উচ্চ সতর্কতায় রয়েছে। গত সোমবার থেকেই এ ধরনের হামলা শুরু হয়েছে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!