মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিক
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওবাহিনীশিক্ষাপ্রতিষ্ঠানপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাসী
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
আন্তর্জাতিক

ইরান সংকটের জন্য ট্রাম্পই দায়ী: সিআইএর সাবেক প্রধান

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ পরিচালক লিওন প্যানেটা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার সময় হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুট বন্ধ হয়ে যেতে পারে—এই ঝুঁকির বিষয়টি মার্কিন প্রশাসন যথাযথভাবে বিবেচনায় নেয়নি। এখন সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

প্যানেটার মতে, ‘ইরানের সঙ্গে যুদ্ধে গেলে হরমুজ প্রণালি বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে—এটা নতুন কিছু নয়। কিন্তু বর্তমান প্রশাসন হয় বিষয়টি গুরুত্ব দেয়নি, নয়তো ভেবেছিল যুদ্ধ দ্রুত শেষ হবে।’

আরও পড়ুন: ‘শত্রুরাষ্ট্র’ ছাড়া হরমুজ সবার জন্য খোলা, ফের জানাল ইরান

তিনি বলেন, যুদ্ধ শুরুর পর পরিস্থিতি উল্টো আরও জটিল হয়েছে। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

প্যানেটা আরও বলেন, ট্রাম্প এখন ‘কঠিন এক অবস্থায়’ রয়েছেন—একদিকে যুদ্ধ আরও বিস্তৃত করার ঝুঁকি, অন্যদিকে যুদ্ধ থেকে সরে এলে ব্যর্থতার দায় স্বীকার করতে হবে।

তাঁর মতে, এই সংকটের সমাধান সহজ নয়। হরমুজ প্রণালি খুলে দিতে সামরিক পদক্ষেপ নিলে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে, আবার কোনো পদক্ষেপ না নিলে অর্থনৈতিক ক্ষতি বাড়তেই থাকবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি পারাপারে ইরান জাহাজপ্রতি নিচ্ছে ২০ লাখ ডলার

সাবেক এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘এ অবস্থার জন্য অন্য কেউ দায়ী নয়—এটি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফল।’

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে যথাযথ সমন্বয় না করেই এই যুদ্ধ শুরু করা হয়েছে, যা এখন ওয়াশিংটনের জন্য কূটনৈতিকভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু সামরিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

ট্যাগ:সিআইএইরান সংকটইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধযুক্তরাষ্ট্রসিআইএ পরিচালকলিওন প্যানেটাহরমুজ প্রণালিজ্বালানি রুট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!