ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

জিটি ডেস্ক

প্রকাশ:

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ‘কিছু’ হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির কয়েকটি স্থানে বিপ্লবী গার্ডের ছোট নৌযান লক্ষ্য করেও হামলা পরিচালনা করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সংবাদমাধ্যম এক্সিওসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল প্রায় সারা রাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

আরও পড়ুন: রাতেই ইরানে ভয়াবহ হামলা করা হবে: ট্রাম্প

এক্সিওসের প্রতিবেদন প্রকাশের আগে ইরানের দুটি বার্তাসংস্থা জানায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র, দ্বীপটিতে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি বলেন, সব হামলাই সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!