ইরানের কিশ ও কেশম দ্বীপে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
গত তিন দিন ধরেই দ্বীপ দুটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও সেখানে হামলা হয়। তবে সর্বশেষ হামলায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ইরান।
আরও পড়ুন: ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপ ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হরমুজ অঞ্চলে ইরানের সবচেয়ে বড় দ্বীপ এবং প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরানের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে বিবেচিত হয়।
ধারণা করা হয়, কেশম দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। বিশ্লেষকদের মতে, এ কারণেই যুক্তরাষ্ট্র বারবার এই দ্বীপকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

