ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে ইউক্রেনের পার্লামেন্ট
প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে ইউক্রেনের পার্লামেন্ট|ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজনৈতিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় পদত্যাগ করলেন ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদ। মঙ্গলবার (১৪ জুলাই) পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তার পদত্যাগ অনুমোদন করা হয়।

বিদায়ী বক্তব্যে স্ভিরিদেনকো বলেন, ‘এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবি জানিয়েছে। আমার ওপর যে আস্থা ও সমর্থন রাখা হয়েছিল, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা সবাই জানেন, আমি সবসময় ফলাফলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলার দাবি, হরমুজ বন্ধের ঘোষণা

ইউক্রেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জড়িত থাকার একটি বড় দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ্যে আসার কয়েক মাস পর, গত বছরের জুলাইয়ে ইউলিয়া স্ভিরিদেনকোকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচকদের অভিযোগ ছিল, সরকার ও প্রশাসনে দুর্নীতি দমনে তিনি যথেষ্ট কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন বর্তমানে তার রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনছে এবং এ জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তবে মন্ত্রিসভার এই রদবদল নিয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। [সূত্র: রয়টার্স]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!