পাকিস্তানের ইসলামাবাদে আগামী শুক্রবার বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ লিখেছেন, ‘আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সব বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়।’
আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পর সেনাদের গুলি বন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
প্রায় ৩৯ দিনের যুদ্ধে অস্ত্রবিরতির ক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে পাকিস্তান। শাহবাজ শরিফ লিখেছেন, ‘তিনি আশা করেন ইসলামাবাদ বৈঠক টেকসই শান্তি স্থাপনে সফল হবে।’
হরমুজ প্রণালি ঘিরে চুক্তি করার জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তেহরান-ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়েছে। যৌথ আক্রমণের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা করেছে উপসাগরীয় দেশগুলোতেও।
আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পর সেনাদের গুলি বন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
পরবর্তীতে লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল লেবাননের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।

