মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণার পর সেনাদের গুলি বন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১১ PM

যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানে মানুষ পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করছেন
যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানে মানুষ পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করছেন|ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়; শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, ‘আমাদের হাত এখনো ট্রিগারের ওপর আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে।’

ইরানের ১০ দফা প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ৩৯ দিনে এই সংঘাত একাধিক দেশে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।

জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ‘এখন আমরা মহান ইরানি জাতিকে এই সুসংবাদ দিচ্ছি, যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে। তোমাদের সাহসী সন্তানেরা শত্রুকে ঐতিহাসিক অসহায়ত্ব ও স্থায়ী পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে।’

আরও পড়ুন: ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র ১৫ দফা প্রস্তাব দিলেও ইরান ১০ দফা সংশোধিত প্রস্তাব দিয়েছে। এতে হরমুজ প্রণালিতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্রশক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি এবং আন্তর্জাতিক আইনি নিশ্চয়তার বিষয় অন্তর্ভুক্ত আছে।

তেহরান জানিয়েছে, ১০ দফা পরিকল্পনায় নির্ধারিত নীতিমালার গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার ভিত্তিতে আলোচনা চূড়ান্ত হলে তারা যুদ্ধের সমাপ্তি মেনে নেবে। ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে নতুন আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তা দুই সপ্তাহ চলবে, তবে উভয় পক্ষের সম্মতিতে সময় বাড়তে পারে।

তেহরান আরও বলেছে, এই সময়ে পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং দৃঢ়তার সঙ্গে বিজয় উদ্‌যাপন চালিয়ে যাওয়া অত্যাবশ্যক।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিশংসনের দাবি

এটাকে ‘যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে ইরান বলেছে, আলোচনায় তাদের ১০ দফা নীতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে তবেই তারা ‘মহান ঐতিহাসিক বিজয়’ উদ্‌যাপন করবে; অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প যা বলেছেন

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেন, পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এটাকে ‘দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সামরিক লক্ষ্য পূরণ করেছে। তারা ইরান ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নির্ভর করছে ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয় কি না, তার ওপর।

সূত্র: এনডিটিভি

ট্যাগ:গুলি বন্ধের নির্দেশমোজতবা খামেনিযুদ্ধবিরতি ঘোষণাইরানের সর্বোচ্চ নেতাশান্তিচুক্তিইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাডোনাল্ড ট্রাম্প

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!