মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলার দাবি, হরমুজ বন্ধের ঘোষণা

জিটি ডেস্ক

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলার দাবি, হরমুজ বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান।

রবিবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আরও পড়ুন: রাতেই ইরানে ভয়াবহ হামলা করা হবে: ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ইরানে রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনায় টানা তৃতীয় দফায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব এবং ওই অঞ্চলে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!