মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৪৬ PM

বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড
বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড|ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জেরাল্ড ফোর্ড চলে গেলেও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও দুটি রণতরী অবস্থান করছে।

ওই কর্মকর্তা জানান, জেরাল্ড ফোর্ড বর্তমানে ইউএস ইউরোপিয়ান কমান্ডের অধীন এলাকায় রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে এখনো যুক্তরাষ্ট্রের মোট ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন আছে, যার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ উল্লেখযোগ্য।

আরও পড়ুন: ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপদে মার্কিন কমেডিয়ান

গত ১০ মাস ধরে সমুদ্রে মোতায়েন ছিল জেরাল্ড ফোর্ড। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থান করছিল। সেসময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে উত্তেজনা চলাকালে রণতরীটি সেখানে ছিল।

গত ১২ মার্চ রণতরীটির লন্ড্রি রুমে আগুন লাগার ঘটনা ঘটে, এতে দুজন নাবিক আহত হন। পরে মেরামত ও সংস্কারের জন্য জাহাজটিকে গ্রিসে নেওয়া হয়।

এ ছাড়া সাগরে অবস্থানকালে জাহাজটির টয়লেট ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে নাবিক ও সেনাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। একদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।

ট্যাগ:বিমানবাহী রণতরীজেরাল্ড ফোর্ডইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাইরানে মার্কিন হামলাইরান-মার্কিন আলোচনা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!