মোদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রভনীত সিং বিট্টু

জিটি রিপোর্ট

প্রকাশ:

নজর এখন পাঞ্জাব নির্বাচনে
নজর এখন পাঞ্জাব নির্বাচনে|ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।

এদিকে, দেশজুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই এ পদত্যাগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে সরকারি ঘোষণায় পদত্যাগের সঙ্গে ওই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: ভারতে বিক্ষোভ থামাতে শিক্ষা সচিব বদলি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিট্টু সক্রিয় রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারেন। আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতেও তিনি কাজ করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে রাজস্থান থেকে অবশিষ্ট মেয়াদের জন্য তাঁকে মনোনীত করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!