সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুতিদের

জিটি ডেস্ক

প্রকাশ:

ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা|ছবি: সংগৃহীত

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী আটটি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের বাব এল-মান্দেবে সৌদির পণ্যবাহী জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দেয় ইরান সমর্থিত হুতি বাহিনী।

আরও পড়ুন: খেলার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বার্তাসংস্থা সাবা হুতিদের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, ‘গত ২০ জুলাই থেকে আমরা সৌদির আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছি। এর মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং তিনটি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ পরিবর্তন করতেও বাধ্য করা হয়েছে।’

এ ছাড়া মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে হুতিরা। তাদের দাবি, এসব জাহাজে সৌদি আরব থেকে আসা অস্ত্র ছিল। এর সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে হুতিরা। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

আরও পড়ুন: গোল ও অ্যাসিস্ট করে নিজের জাত চেনালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

লোহিত সাগরের বাব এল-মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। ইরান যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তখন সৌদি আরব বাব এল-মান্দেব দিয়ে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এ ছাড়া অন্যান্য দেশের জাহাজও এই পথ দিয়ে চলাচল করে।

লোহিত সাগরের অপর প্রান্তে রয়েছে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। হুতিরা অবরোধ আরোপের পর সৌদির জাহাজগুলো এখন সুয়েজ খাল দিয়ে চলাচল করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!