মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ PM

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকির সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সম্মতির অংশ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দিতে সম্মত  হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র হামলার পর ইরান এই যুদ্ধবিরতিকে নিজেদের ‘জয়’ হিসেবে দেখছে। তারা জানিয়েছে, শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে, যা সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিশংসনের দাবি

ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে ইরানের দিকে পাঠানো ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন।’

ট্রাম্প তাঁর নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয় তাহলে আমি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি আছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে, আগামী দুই সপ্তাহ জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি নিরাপদ রাখা হবে। এই প্রণালিটি বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা ইরান যুদ্ধ শুরুর পর বন্ধ করে দিয়েছিল।

আরও পড়ুন: ইরানের পারমাণবিক সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে মিলবে না: এমানুয়েল মাখোঁ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের ওপর হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।

মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে, ‘যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সর্বত্র, লেবাননসহ  যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে ইসরাইল তার উত্তরের প্রতিবেশী দেশে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের ওপর চালানো হামলায় ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরাইল বরাবরই ইরানকে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে এবং ট্রাম্পকে যুদ্ধে যুক্ত হতে উৎসাহিত করেছিল এবং প্রথম হামলাতেই দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

ট্যাগ:যুদ্ধবিরতিযুক্তরাষ্ট্র ও ইরানডোনাল্ড ট্রাম্পইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাপাকিস্তানহরমুজ প্রণালিহামলা স্থগিতসমঝোতামধ্যপ্রাচ্য

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!