জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি। প্রতিষ্ঠানটি নার্সিং সার্ভিস বিভাগে ১৫ ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি;
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;
বিভাগ: নার্সিং সার্ভিস;
পদসংখ্যা: ১৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আরও পড়ুন: সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মেরী স্টোপস বাংলাদেশে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
কর্মস্থল: শ্যামলী, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

