ভিভো বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি ও প্রশাসন (ইইই) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ৩ কর্মী নিয়োগে ১৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: আইটি ও প্রশাসন (ইইই);
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৫,০০০ টাকা;
আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, পদ ২০, আবেদন শেষ ৫ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: গুলশান-১, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন শেষ ১৯ মে
আবেদনের যোগ্যতা—
*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই নারী শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, কর্মস্থল ঢাকা
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

