৩০০০০ বেতনে এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, কর্মস্থল ঢাকা

জিটি ডেস্ক

প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড |ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ; 

বিভাগ: প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০-৪৫,০০০ টাকা;

আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, পদ ২০, আবেদন শেষ ৫ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, বার্ষিক ইনক্রিমেন্ট, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তি), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, যাতায়াত সুবিধা (প্রযোজ্য ক্ষেত্রে), ডে-কেয়ার পরিষেবা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: গুলশান-১, ঢাকা;  

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সরাসরি ভাইভার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ২৪০০০

আবেদনের যোগ্যতা—

*সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ট্যানারি/ফুটওয়্যারে ভালো জ্ঞান থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ২৫০০০ বেতনে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!