আড়ংয়ে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং
সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং|ছবি: সংগৃহীত

পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ১০০ কর্মী নিয়োগে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট;

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পার্ট-টাইম;

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০০ পদে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

কর্মক্ষেত্র: অফিসে; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: নরসিংদী আউটলেট;

আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ১৫ জেলায় ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!